শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
ময়মনসিংহ বিভাগের সব জেলাতেই আইন অমান্য করে তামাকপণ্যের বিজ্ঞাপন প্রদর্শন

ময়মনসিংহ বিভাগের সব জেলাতেই আইন অমান্য করে তামাকপণ্যের বিজ্ঞাপন প্রদর্শন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

আইন করে সিগারেট বা তামাকজাত পণ্যের সব ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হলেও থেমে নেই প্রচারণা। ভিন্ন কৌশলে আইনের চোখ ফাঁকি দিয়ে সিগারেট কোম্পানিগুলো প্রচারণা চালিয়ে যাচ্ছে। বাহারী এসব প্রচারণার মাধ্যমে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পাশাপাশি সাধারণ জনগণকে ধূমপানে আগ্রহী করে তুলছে।

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ ধারা ৫ এর ‘ক’ উপধারায় বলা আছে, ‘প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়ায়, বাংলাদেশে প্রকাশিত কোনও বই, লিফলেট, হ্যান্ডবিল, পোস্টার, ছাপানো কাগজ, বিলবোর্ড বা সাইনবোর্ডে বা অন্য কোনোভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার করবেন না, বা করাবেন না।’
আইন অমান্য করলে শাস্তি হিসেবে আইনের ধারা ৫ এর ৪ এ বলা হয়েছে, ‘কোনও ব্যক্তি এ ধারার বিধান লঙ্ঘন করলে, তিনি অনুর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা পুনঃ পুনঃ একই ধরনের অপরাধ সংঘটন করলে, তিনি পর্যায় ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডনীয় হবেন।’

সরেজমিনে এক অনুসন্ধানে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর , নেত্রকোণা ও ময়মনসিংহ জেলা ও উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সিগারেট কোম্পানিগুলো খুচরা বিক্রেতাদের স্টিকার, লিফলেট, আকর্ষণীয় লাইটার, দিয়ে প্রতিনিয়ত প্রচারনা চালাচ্ছে।

উল্লেখ্য বেসরকারি সংস্থা তামাক বিরোধী জোটের বিভিন্ন জরিপে জানা যায় দেশের ২৪ শতাংশ মানুষ গণপরিবহনে ধুমপান করে। এর মধ্যে গণপরিবহনের চালক-হেলপারের সংখ্যা বেশি। এছাড়া আদালত এলাকায় ৪ শতাংশ,বিপণিবিতানগুলোতে ১২ শতাংশ, শিশু পার্কগুলোতে ৮ দশমিক ৮ শতাংশ, সিনেমা হলে ৮ শতাংশ, শিক্ষা প্রতিষ্ঠানে ৮ শতাংশ, হাসপাতাল এবং ক্লিনিকে ৪ শতাংশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ১১ দশমিক ৮৩ শতাংশ ধুমপান করে।

তামাক নিয়ন্ত্রণ আইন অনুসারে ৫৪ দশমিক ২ শতাংশ গণপরিবহনে ধূমপান বিরোধী সতর্কীকরণ সংকেত ব্যবহার করা হচ্ছে না। শিশু পার্কগুলোতে ৩ শতাংশ, সিনেমা হলে ১০ দশমিক ৮ শতাংশ এবং হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ধূমপান বিরোধী সতর্কীকরণ সংকেত ব্যবহার করা হচ্ছে মাত্র ২১ দশমিক ৬ শতাংশ।

তামাক বিরোধী জোটের অন্যতম সংগঠক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নির্বাহী সদস্য, বাপার ভোক্তা অধিকার কমিটির সদস্য সচিব ও ময়মনসিংহ বাগান বাড়ি মডেল একাডেমী এর প্রতিষ্ঠাতা ইবনুল সাঈদ রানা বলেন
ধুমপান যারা করেন তাদের চেয়ে ধোঁয়ায় অন্যদের ক্ষতি করে বেশি। এই আইন ভাঙার কারণে যে কি জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে তা প্রতিনিয়ত গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। কোনো জায়গায় আইনের প্রয়োগ হচ্ছে না। ছোট ছোট বালুকণা মিলেই কিন্তু বিশাল মরুভূমির সৃষ্টি। ক্ষুদ্র ক্ষুদ্র পানি মিলেই সৃষ্টি মহাসাগর। আইন না মানার বিষয়টি হতে পারে ছোট। কিন্তু আমরা বলবো আসলে ছোট বিষয় নয়। কারণ ছোট বিষয় হলে আইন প্রণয়ন হতো না। ছোট হোক বড় হোক জনস্বার্থে বিষয়টির দিকে নজর দেয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একান্ত জরুরী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD