বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
মহানবী (সা.) এর অবমাননায় জামালপুরে ইউনাইটেড ক্লাবের প্রতিবাদ

মহানবী (সা.) এর অবমাননায় জামালপুরে ইউনাইটেড ক্লাবের প্রতিবাদ

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম

ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের মাধ্যমে অবমাননার প্রতিবাদে জামালপুরে ইউনাইটেড সোসাইটি ক্লাব নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
৩০ অক্টোবর ২০২০ শুক্রবার জুম্মার নামাজ শেষে জামালপুর শহরের হাইস্কুল মোড় সংলগ্ন জেলা শিল্পকলা একাডেমীর সামনে কলেজ রোডে এই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন,ইউনাইটেড সোসাইটি ক্লাব জামালপুর এর সভাপতি
মো.জাফরুল হাসান,জামালপুর জিলা স্কুলের ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষক আ.ন.ম শফিকুল ইসলাম,জামালপুর হাইস্কুল জামে মসজিদ এর ইমাম মাওলানা আলাউদ্দিন , দেওয়ানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা জয়নাল আবেদীন,
একতা ক্লাবের সভাপতি আসিফ সিদ্দিকী, রোটারেক্ট ক্লাব অব জামালপুর এর সাবেক সভাপতি সোহেল রহমান রিপন, ইউনাইটেড সোসাইটি ক্লাবের সদস্য মঞ্জুল হক সাদিক , ইউনাইটেড সোসাইটি ক্লাবের সহ-সভাপতি জাহিদ নুর এমিল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক মীর মারুফ নাজমুল সুবিন, সাংস্কৃতিক সম্পাদক শাহ আহনাফ সরকার।ক্লাব সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম স্বপন, মানিক আলী,রকিবুল হাসান লালন,রফিকুল ইসলাম শিপন,শফিকুল ইসলাম রতন,রবিন খান,আতিকুর রহমান সুমিলসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সকল পণ্য বজর্নের জন্য সরকারের কাছে দাবি করেন। এছাড়া ইসলাম বিদ্বেষী সকল উগ্রবাদীদের বয়কট, দলমত নির্বিশেষে সকলকে এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের আহবান জানানো হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD