সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মহাসড়কে টোল আদায়ের নির্দেশ

মহাসড়কে টোল আদায়ের নির্দেশ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্কঃ
ঢাকা-সিলেট মহাসড়কসহ দেশে বড় বড় রাস্তায় টোল আদায়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভাশেষে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকের সামনে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) ধারণা, বিনা পয়সায় সেবার দিন শেষ। আমাদের এমন মনোভাব সবকিছুর সেবা চাই কিন্তু পয়সা দিতে রাজি না। বিশেষ করে যাদের পকেটে পয়সা আছে, তারা দেয়ই না। এটা আমাদের কালচার, এ থেকে বেরিয়ে আসা উচিত। প্রধানমন্ত্রী চান, সড়ক যেগুলো নির্মাণ করছি বড় বড়, এগুলোতে টোল আদায় করবো। ’ একনেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন’ প্রকল্পটি ১৬ হাজার ৯১৮ কোটি ৫৯ লাখ টাকা খরচে অনুমোদন দেওয়া হয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাস্তবায়ন করা হবে।

সরকারের প্রধানের বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আজকে ঢাকা-সিলেটে যে এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। এগুলো থেকে আমরা টোল আদায় করবো। এ সমন্ধে আজকে আবারও তিনি বলেছেন।

‘এই টোল আদায় করে শুধু সরকারের রাজস্ব আদায়ের জন্য নয়, ইয়ারমার্ক একটা অ্যামাউন্ট থাকে। যাতে করে ওই সড়কগুলোর মেরামতে এই টাকা ব্যয় করা যায়’-এ কথাও প্রধানমন্ত্রী বলেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD