শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মহিলাদের স্বনির্ভর করার জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প শুরু হচ্ছে

মহিলাদের স্বনির্ভর করার জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প শুরু হচ্ছে

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়
রাজ্যজুড়ে আবার চালু হচ্ছে ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্প। বৃহস্পতিবার নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CMMamata Banerjee) জানান, ‘দুয়ারে সরকার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগামী ১৬ ই অগাস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত ফের ওই ক্যাম্পের মাধ্যমে আবেদন করতে পারবেন সাধারণ মানুষ’।

পাশাপাশি মহিলাদের স্বনির্ভর করার জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা শীঘ্রই চালু করার ঘোষণাও করলেন মুখ্যমন্ত্রী। এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী একাধিক প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বাংলার মানুষ- এমনটাই জানা গিয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডারর প্রকল্পের আয়ত্তাভুক্ত হওয়ার জন্য ২৫ থেকে ৬০ বছর বয়সি প্রত্যেক মহিলা আবেদন করতে পারবেন। তবে যাঁরা পেনশনভোগী রয়েছেন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। আর এই প্রকল্পের আয়ত্তায় তফসিলি ও আদিবাসী মহিলারা মাসে ১০০০ টাকা এবং জেনারেল বা সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা করে পাবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা সরকারের তৃতীয়বার বাংলার মসনদে আসায় এই ‘দুয়ারে সরকার’ ক্যাম্পের দারুণ ভূমিকা ছিল। সেই কারণেই আবারও এই শিবির চালু করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে আগামী ১ লা সেপ্টেম্বর থেকেই। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার আগে জমা দিতে হবে আবেদন পত্র। আর সেই আবেদন পত্র বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আবারও চালু করা হচ্ছে ‘দুয়ারে সরকার’ শিবির। এই শিবির চলবে আগামী ১৬ ই অগাস্ট থেকে ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত’।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD