শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মাওলানা কাজী মুবারক হোসাইন পীর সাহেবের ইন্তিকাল

মাওলানা কাজী মুবারক হোসাইন পীর সাহেবের ইন্তিকাল

শেখ কামাল উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা খানকায়ে মান্নানিয়া দরবার শরীফ কমপ্লেক্সের মহাপরিচালক মাওলানা কাজী মুবারক হোসাইন পীর সাহেব আর নেই। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে রেখে যান।
তিনি কুমিল্লার সোনাকান্দা দরবার শরীফের খলিফা মাওলানা আব্দুল মান্নান দোয়ানী পীর সাহেবের মেঝো সাহেবজাদা। পিতার ইন্তেকালের পর তিনি গদিনিশীন হন। পরে তিনি মান্নানিয়া দরবার শরীফকে কমপ্লেক্সে রূপান্তর করেন। উক্ত কমপ্লেক্সের অধীনে মসজিদ, মাদরাসা ও ইয়াতিমখানা পরিচালনার মাধ্যমে দ্বীনী খিদমতে নিয়োজিত ছিলেন।তিনি আশুগঞ্জ কাচারি জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোশারফ হোসাইনের বড় ভাই।

মরহুম পীর সাহেবের পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ ধরে তাঁর জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বৃহস্পতিবার বাদ আসর আড়াইসিধা মান্নানিয়া দরবার শরীফ কমপ্লেক্স মাঠে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD