শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মাদারগঞ্জে স্বামীর পরকীয়া প্রেমের জেরে স্ত্রী ও পুত্রকে খুন, স্বামী গ্রেফতার

মাদারগঞ্জে স্বামীর পরকীয়া প্রেমের জেরে স্ত্রী ও পুত্রকে খুন, স্বামী গ্রেফতার

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম :

জামালপুরের মাদারগঞ্জে নিজ বাড়ি থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী হারুন অর রশীদকে আটক করেছে পুলিশ।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তার ৪ বছরের ছেলের লাশ ২৬ আগষ্ট ২০২০ বুধবার সকালে পুলিশ ঘর থেকে উদ্ধার করে। তাদের গলায় ধারালো অস্ত্রে আঘাতের চিহ্ন রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হারুনকে আটক করেছে পুলিশ।

নিহত শিখার মামাতো বোন কেয়া জানান, হারুণ অর রশিদ বিয়ের পর থেকেই শিখার উপর নির্যাতন করে আসছে। হারুণ কিছুদিন যাবত পরকিয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে বিভিন্ন সময় শিখাকে মারধর করা হতো। এই পরকিয়া প্রেমের কারণেই শিখাকে খুন করা হয়েছে বলে ধারণা করেছেন তিনি।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে আরও বলেন, মা ও ছেলের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।তবে কী কারনে খুনের ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD