শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মাদারীপুরে র‌্যাবের হাতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

মাদারীপুরে র‌্যাবের হাতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

সাবরীন জেরীন:
মাদারীপুরে র‌্যাবের হাতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার (১১জুলাই) সকালে মাদারীপুর র‌্যাব ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ও র‌্যাব-১১, সিপিএসসি কর্তৃক চাঞ্চল্যকর মাদারীপুর জেলার সদর থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী শওকত তস্তার (২৯), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকা হতে রাত ০৯:৪৫ ঘটিকার সময় গ্রেফতার হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৭/০৭/২০২৩ খ্রিঃ ভিকটিম কাকলি আক্তার প্রতিবেশী মজিবর ব্যাপারীর বাড়ী থেকে পায়ে হেঁটে নিজ বাড়ীর দিকে যাওয়ার পথে ফারুক ব্যাপারীর বাড়ীর সামনে পুকুরপাড়ে পৌঁছা মাত্র আসামী শওকত তস্তার (২৯) ভিকটিমকে মুখ চেপে ধরে জোরপূর্বক রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলের ভিতর নির্জন জায়গায় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসে এবং আসামী শওকত (২৯) পালিয়ে যায়। উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টি র‌্যাবের নজরে আসলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারিপুর ও র‌্যাব-১১, সিপিএসসি কোম্পানী বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ফলশ্রুতিতে উক্ত ঘটনার আসামীকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মৌচাক এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। ভিকটিমের বাবা আজিজুল চোকদার (৪৫) বাদী হয়ে মাদারীপুর জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইন (সংশোধনী ২০০৩) এর ৯(১) আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮/৩৪২ তারিখ ০৭ জুলাই ২০২৩। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD