বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
মাদারীপুরে ৪৯৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার-১

মাদারীপুরে ৪৯৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার-১

সাবরীন জেরীন,মাদারীপুর।
মাদারীপুর র‌্যাব-৮ কর্তৃক ক্যাম্পের সিপিসি-৩ এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে শনিবার ২৫ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৪টা ২৫ মিনিটের সময় মাদারীপুর কালকিনি কালাইরচর এলাকায় অভিযান চালিয়ে শাকিল বেপারী(১৯) নামে এক মাদক ব্যাবসায়ীকে ৪৯৫ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করেন।
র‌্যাব ৮ এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,মাদারীপুরের কালকিনি থানার কালাইরচর এলাকার মোঃ মহিউদ্দিন বেপারীর ছেলে মোঃ শাকিল বেপারী(১৯) একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার কালকিনি থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তাছাড়াও সে কালকিনি থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইন,১৯০৮ এর ৩/৪ ধারা এর সিএস ভূক্ত পলাতক আসামী। যাহার মামলা নং-০১।
আটককৃত শাকিল বেপারী নিকট হতে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সীমাকর্ড- উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কালকিনি থানায় একটি মাদক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD