বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মারা গেলেন শতবর্ষী বৃদ্ধ ফ্রেডি ব্লম ১১৬ বছর

মারা গেলেন শতবর্ষী বৃদ্ধ ফ্রেডি ব্লম ১১৬ বছর

নিডস নিউজ ডেস্কঃ
মারা গেলেন শতবর্ষী বৃদ্ধ ফ্রেডি ব্লম। ১১৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এ ব্যক্তিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মনে করা হতো।তার জীবদ্দশায় দু’টি বিশ্বযুদ্ধ ও আফ্রিকার বর্ণবাদ সংকট দেখে গেছেন এ ব্যক্তি। ব্লমের পরিবার জানিয়েছে, শনিবার কেপ টাউনে স্বাভাবিক মৃত্যু হয়েছে তার।

বিবিসি খবরে এসেছে, ১৯০৪ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন ব্লম। কিশোর বয়সেই স্প্যানিশ ফ্লু মহামারিতে পুরো পরিবারের মৃত্যু হয়।

পেশাগত জীবনে বেশিরভাগ সময় শ্রমিকের কাজ করেছেন ব্লম। প্রথমে খামারে, পরে ছিলেন নির্মাণ শিল্পে। বয়স ৮০ পার হওয়ার পর অবসর নেন তিনি।

২০১৮ সালে এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘজীবী হওয়ার বিষয়ে ব্লম বলেছিলেন, ‘এর পেছনে বিশেষ কোনও রহস্য নেই। আছে শুধু একটা জিনিস- সেটা সৃষ্টকর্তা। আমি যেকোনও সময় মারা যেতে পারতাম, কিন্তু তিনিই আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

অনেক আগে মদ্যপান ছেড়ে দিলেও ধূমপানের অভ্যাস ছিল এ বৃদ্ধের।
বৃদ্ধের নাতি আন্দ্রে নাইদো বলেন, ‘দুই সপ্তাহ আগেও দাদা কাঠ কাটছিলেন। তিনি শক্তিশালী ছিলেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই বিশাল মানুষ থেকে একেবারে শীর্ণকায় হয়ে গিয়েছিলেন।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD