শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মার্কিন নির্বাচনে জয় পেলেন দুই বাংলাদেশি

মার্কিন নির্বাচনে জয় পেলেন দুই বাংলাদেশি

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পই কি ক্ষমতায় থাকবেন, নাকি বাজিমাৎ করবেন জো বাইডেন? এ প্রশ্নের উত্তর জানতে উন্মুখ শুধু আমেরিকই নয়, সারা বিশ্বও। ইতোমধ্যে ভোটদান শেষ। চলছে ভোট গণনা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বব্যাপী আলোচনায় বাংলাদেশে ভিন্ন মাত্রা যোগ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শেখ রহমান ও আবুল বি খান। মার্কিন নির্বাচনে জর্জিয়া ও নিউ হ্যাম্পশায়ার থেকে এই দুই বাংলাদেশি বংশোদ্ভূত জয় পেয়েছেন।

জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটর পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান চন্দন। এবার তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। ডেমোক্রেটিক পার্টি থেকে তিনি এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। ৯ জুন হওয়া দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে তার বিরুদ্ধে কেউ অংশ নেয়নি। একই সঙ্গে সিনেট ডিস্ট্রিক্ট আসন ৫-এ কোনো প্রার্থী দেয়নি রিপাবলিকানও। ফলে শেখ রহমান নিশ্চিতভাবেই বিজয়ী হন।

নির্বাচিত হওয়ায় বাংলাদেশের কিশোরগঞ্জের সন্তান শেখ রহমান সব প্রবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা এবং মাতৃভূমি বাংলাদেশের প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে নিউ হ্যাম্পশায়ার স্টেটের হাউস অব রিপ্রেজেন্টেটিভস পদে রিপাবলিকান পার্টির হয়ে চূড়ান্ত বিজয় পেয়েছেন আবুল বি খান। ডিস্ট্রিক্ট রকিংহাম ডিস্ট্রিক্ট-২০ অনেক দিন ধরে রিপাবলিকানদের দখলে।

টানা তিনবার তিনি ওই আসন থেকে বিজয়ীও হয়েছিলেন। এবারো ফল ধরে রাখলেন তিনি। এর আগে আবুল খান স্টেটে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ছিলেন। আবুল বি খানের জন্ম বাংলাদেশের পিরোজপুরের ভাণ্ডারিয়ায়। ১৯৮১ সালে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD