বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট’র মনোনয়ন পেলেন বাইডেন

মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট’র মনোনয়ন পেলেন বাইডেন

নিডস নিউজ আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দলের ন্যাশনাল কনভেনশনের প্রতিনিধিরা তাকে মনোনীত করেন।

এই কনভেনশন থেকে ডেমোক্র্যাট শিবিরের সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জিমি কার্টার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল এর কাছ থেকে সমর্থনও লাভ করেন জো বাইডেন। দুই মেয়াদে যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা জো বাইডেন তৃতীয়বারের মতো হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হলেন।

লিডারশিপ ম্যাটার্স- এ স্লোগান নিয়ে কনভেনশনের দ্বিতীয় দিনের আয়োজনে মূল বক্তব্য রাখেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। নিউইয়র্কের নিজ বাড়ি থেকে অনলাইনে যুক্ত হয়ে বিল ক্লিনটন বলেন, ট্রাম্প বলে বেড়াচ্ছেন আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। কিন্তু শীর্ষ বাণিজ্যনির্ভর দেশ হিসেবে আমাদের বেকার সংখ্যা প্রায় তিনগুণ হয়ে গেছে।

আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জো বাইডেনের মনোনয়ন গ্রহণের মধ্য দিয়ে ডেমোক্র্যাটিক পার্টির চার দিনব্যাপী ন্যাশনাল কনভেনশন শেষ হবে। করোনা মহামারির কারণে অনলাইনে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ৩ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের মুখোমুখি হবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD