শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান অবৈধ: জাতিসংঘ

মিয়ানমারের সামরিক অভ্যুত্থান অবৈধ: জাতিসংঘ

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

মিয়ানমারে জরুরি অবস্থা জারির পাশাপাশি দেশটির নেত্রী অং সান সু চিসহ অন্যান্য রাজনীতিকদের বন্দি অসাংবিধানিক ও অবৈধ আখ্যা দিয়েছে জাতিসংঘ।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর বিবৃতিতে এ কথা বলেন মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ।

বৈঠকে উপস্থিত ছিলেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ক্রিস্টিন শ্রেনার বার্গনার। তিনি দেশটিতে সেনা অভ্যুত্থানের তীব্র নিন্দা জানান।

শ্রেনার বার্গনার বলেন, গণতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে জান্তা সরকারের প্রতি স্পষ্ট ও কঠোর বার্তা পাঠানো দরকার পরিষদের। জরুরি বৈঠকের মূল বক্তব্য হলো, অবিলম্বে মুক্তি দেয়া হোক রাষ্ট্রীয় উপদেষ্টা সু চি, প্রেসিডেন্ট এবং বন্দি এনএলডির নেতা-সমর্থকদের।
এদিকে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের সেনা অভ্যুত্থান নিয়ে নিন্দা প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া।

সোমবার ক্ষমতাসীন দল এনএলডি নেত্রী সু চিসহ শীর্ষ রাজনীতিকদের গ্রেফতারের পর সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেয় দেশটির সেনাবাহিনী। এরপর সেখানে আগামী এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD