শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
মুক্তিযুদ্ধের সংগঠক আ’লীগ নেতা সেন্টু আর নেই

মুক্তিযুদ্ধের সংগঠক আ’লীগ নেতা সেন্টু আর নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু আর নেই। শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাত সাড়ে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ফুলবাড়িয়াস্থ নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই নেতা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সেন্টু ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আমানুল হক সেন্টু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার ভোররাতে তিনি মারা যান। বাদ জুমা শহরের ট্যাংকেরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে সদর উপজেলার বিজেশ্বর গ্রামে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD