শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মুর্শিদাবাদে গঙ্গারপাড় ভয়াল ভাঙন

মুর্শিদাবাদে গঙ্গারপাড় ভয়াল ভাঙন

কোলকাতা প্রতিনিধিঃ

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ব্লকের গঙ্গা তীরবর্তী গ্রাম ধানঘড়া, শিবপুর, হিরানন্দপুরে বিগত প্রায় একমাস যাবৎ চলছে ভয়াল গঙ্গার পাড় ভাঙন । উক্ত ভাঙন কবলিত এলাকায় শতাধিক পরিবার হারিয়েছে জমি, বাড়ি, বাগান ও নিজেদের জীবনের সর্বস্ব সম্বল । হাজার হাজার মানুষ সবকিছুই খুইয়ে হয়েছে নিঃস্ব, অসহায় । অথচ, সর্বগ্রাসী এই গঙ্গাপাড় ভাঙনের স্বীকার দরিদ্র, খেটে খাওয়া মানুষগুলি দিনের পর দিন নিরন্ন, নিরাশ্রয় হয়ে আশঙ্কার প্রহর গুনলেও দেখা নেই জনপ্রতিনিধি, সরকার ও প্রশাসনের । বাস্তুহারা সাধারণ মানুষগুলোর পূনর্বাসন নিয়েও রাজ্য বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে নেই কোনও স্পষ্ট প্রতিশ্রুতি বা পরিকল্পনার ইঙ্গিত । কয়েকদিন কিছু রাজনৈতিক নেতৃত্বদের দেখা মিললেও ত্রাণকার্য নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে রয়েছে বিস্তর অভিযোগ । ত্রাণ নিয়ে উঠছে দালালরাজ ও স্বজনপোষণের মতো গুরুতর অভিযোগ । এইসবই সরজমিনে দেখে এলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা কমিটির পরিদর্শক দল । এদিন ভাঙন কবলিত মানুষদের সাথে কথা বলে সবরকম সহায়তা ও অধিকার আদায়ের সংগ্রামে পাশে থাকার আশ্বাস দেন পার্টির জেলা সভাপতি মাহফুজুর রহমান, জেলা সম্পাদক ডাঃ হাবিবুর রহমান, সামশেরগঞ্জ ব্লক কনভেনর শিক্ষক জাবের আলী সহ জেলার নেতৃত্ববৃন্দ । বিগত দিনের মতো ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের ত্রাণকার্যে পার্টি জেলাব্যাপী ফান্ড গঠন করবে এবং গঙ্গা ভাঙন ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের ন্যাক্কারজনক ভূমিকা নিয়ে আন্দোলন গড়ে তুলবে বলে জানান পার্টির মুর্শিদাবাদ জেলা সভাপতি মাহফুজুর রহমান ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD