শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মৃদু তাপপ্রবাহ থাকতে পারে আরও দু’দিন

মৃদু তাপপ্রবাহ থাকতে পারে আরও দু’দিন

নিউজ ডেস্ক।।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী সোমবারের (১৮ জুলাই) পর থেকে সারাদেশে তাপমাত্রা কমতে পারে। সে সময় বৃষ্টিপাতের প্রবণতাও বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, চলমান ভ্যাপসা গরম পরিস্থিতি আরও দু’দিন চলতে পারে। এই দু’দিন সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চলমান তাপদাহ আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

তিনি জানান, ঢাকা, টাঙ্গাইল, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ কারণে এসব অঞ্চলে যে গরম অনুভূত হচ্ছে, তা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে।

আগামী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD