শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মোকতাদির চৌধুরি এমপির সাথে সাংবাদিক ইউনিয়নের নবগঠিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোকতাদির চৌধুরি এমপির সাথে সাংবাদিক ইউনিয়নের নবগঠিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার বিকালে এ সৌজন্য সাক্ষাৎ করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির আহবায়ক মো. মনির হোসেন যুগ্ম-আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু, ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য মো. শাহজাহান সাজু, জসিম উদ্দিন, মুজিবুর রহমান খান, মো. শফিকুল ইসলাম. আজিজুর রহমান পায়েল, আজিজুল ইসলাম সঞ্চয়, সুমন রায়, মো. বাহাদুর আলম।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। তাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের বিকল্প নেই।

সাংবাদিক ইউনিয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সাংবাদিকদের স্বচ্ছতার সহিত কাজ করে যেতে হবে। একমাত্র সততা ও নিষ্টার সহিত সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণ বয়ে আনা সম্ভব।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD