সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
মোদিকে শোক জানিয়ে শেখ হাসিনার চিঠি

মোদিকে শোক জানিয়ে শেখ হাসিনার চিঠি

নিউজ ডেস্ক
করোনার মহামারিতে বিপর্যস্ত ভারতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে দেশটির প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ফেরিফায়েড ফেসবুক পেজে মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবেলার বিষয়েও অঙ্গীকার করেন চিঠিতে।

প্রসঙ্গত, মরণঘাতী করোনাভাইরাসের থাবায় লণ্ডভণ্ড ভারত। গত বেশ কিছু দিন ধরেই দেশটিতে প্রতিদিন তিন হাজারের বেশি মৃত্যু এবং সাড়ে তিন হাজারের বেশি শনাক্ত হচ্ছে। দেশটিতে মোট ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫ জনকে করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্যদিকে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জন।

এই অবস্থায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভারতের পাশে দাঁড়িয়েছে সহমর্মিতা নিয়ে। ইতোমধ্যে দেশটিতে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD