বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
মোদির আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের তাণ্ডব

মোদির আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের তাণ্ডব

বিশেষ প্রতিনিধি।।

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালিয়েছে তৌহিদি জনতা। এ সময় তারা রেলস্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটায়। এতে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। কয়েক ঘণ্টার তাণ্ডব নিবৃত করতে প্রশাসনকে তেমন কোনো ভূমিকায় দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে দুপুর থেকেই ব্রাহ্মণবাড়িয়াতে বিক্ষোভ শুরু হয়। প্রথমে ভাদুঘর এলাকা থেকে শত শত তৌহিদি জনতা ও মাদরাসাছাত্র বিক্ষোভ মিছিল শুরু করে। পরে টিএ রোড এলাকায়ও মিছিল বের হয়।

বেলা পৌনে ৪টার দিকে দেশীয় অস্ত্রধারী হাজার জনতা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালায়। এ সময় তারা ট্রেনের নিয়ন্ত্রণ কক্ষসহ বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর করে। এ ঘটনার পর পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ভাদুঘর এলাকায় আটকা পড়ে।

এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি মোকাবেলায় তাঁরা কাজ করে যাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD