বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
ময়মনসিংহে নামাজ পড়িয়ে ফেরার পথে খুন হলেন ইমাম

ময়মনসিংহে নামাজ পড়িয়ে ফেরার পথে খুন হলেন ইমাম

নিউজ ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে মসজিদে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিন নামে এক ইমামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহত ইমাম বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদে ইমামতি করেন।
নিহতের পরিবার, এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা মো. আজিম উদ্দিন প্রতিদিনের ন্যায় সাধুয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি করে রাত সোয়া আটটার দিকে বাড়ি ফিরছিলেন। সাধুয়া-নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের নিকটে অজ্ঞাতনামা দুর্বত্তরা তার গলা কেটে জবাই করে খুন করে ফেলে রেখে যায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আরো আরও পাঁচ/ ছয়টি ধারোলো অস্ত্রের আঘাত আছে। পথচারীরা দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী উপস্থিত হয়ে পাগলা থানা পুলিশকে খবর দেয়।
নিহতের স্ত্রী বিলকিস বেগম জানান, তার স্বামী সাদাসিদা মানুষ, কোন শক্র নাই । কারা, কেন এই খুন করল জানি না।
পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান খান জানান, খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। খুনের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD