শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
যতই ঝড়ঝাপটা আসুক আমরা মোকাবিলায় সক্ষম: প্রধানমন্ত্রী

যতই ঝড়ঝাপটা আসুক আমরা মোকাবিলায় সক্ষম: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতই ঝড়ঝাপটা আর প্রাকৃতিক দুর্যোগ আসুক, বাংলাদেশের মানুষ তা মোকাবিলায় সক্ষম।

মঙ্গলবার (২২ জুন) রাজধানীর শেরে বাংলানগরে একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন সরকার প্রধান। বৈঠকে শুরুতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এমডিজি (মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নেও কিন্তু বাংলাদেশ অনেক অগ্রগামী ছিল। সেখানে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে আর এসডিজির ক্ষেত্রেও আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে ও আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলেই এটা অর্জন সম্ভব।

‘বাংলাদেশ যা কিছু অর্জন করেছে তা সম্মিলিতভাবে কাজ করার কারণেই অর্জিত হয়েছে। সবচেয়ে ভালো লাগে সরকার যখন কোনো সিদ্ধান্ত নেয় আর সেটা বাস্তবায়নে সামরিক-অসামরিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণ তা গ্রহণ করে ও বাস্তবায়নে এগিয়ে আসে।’

অনেক সমস্যা মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মনুষ্যসৃষ্ট দুর্যোগও মোকাবিলা করতে হয়েছে। সেগুলো অতিক্রম করেও বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।

একনেক বৈঠকে ৪ হাজার ১৬৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প উপস্থান করা হয়। এসময় ৮৬৫ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইল জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করে পরিকল্পনা কমিশন।

এছাড়াও ৬৪৮ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর উন্নয়ন প্রকল্প এবং ৭৮২ কোটি টাকা ব্যয়ে গাজীপুর সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বাস ট্রাক টার্মিনাল নিমার্ণের জমি অধিগ্রহণ প্রকল্পও উপস্থাপন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD