শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে নিহত ১০

যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে নিহত ১০

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের একটি গ্রোসারি মার্কেটে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে পুলিশের এক কর্মকর্তা রয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরের দিকে এই গুলির ঘটনা ঘটে।স্থানীয় পুলিশ কর্মকর্তারা এবং দেশটির গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গোলাগুলির ঘটনা লাইভ স্ট্রিমে দেখিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পরবর্তীতে তা ইউটিউবেও প্রচার হয়েছে। কী কারণে ওই হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এছাড়া সন্দেহভাজন বন্দুকধারীর বিষয়েও তেমন কিছু জানা যায়নি। পুলিশ বলছে এই ঘটনা তদন্ত হচ্ছে। অনেক দূর থেকেও গোলাগুলির শব্দ শোনা গেছে।

বেলা আড়াইটার দিকে গ্রোসারি স্টোরে এক ব্যক্তি প্রবেশ করে। তারপরই গুলি শুরু হয়। ২০ মিনিটের মাথায় স্থানীয় পুলিশ টুইট করে জানায়, গ্রোসারি স্টোরটিতে বন্দুকধারী রয়েছেন। তিনি গুলি ছুড়ছেন। পরে এলাকাটি এড়িয়ে চলার জন্য লোকজনকে সতর্ক করে পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD