বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন

নিউজ ডেস্কঃ

হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র।

এপির সর্বশেষ তথ্য বলছে, ওয়াশিংটন ডিসিসহ ৪৭ অঙ্গরাজ্যের ভোটই নির্ধারণ করেছে চূড়ান্ত ফল। তবে বিজয় নিশ্চিত হওয়ার পরে আরও এক রাজ্য জিতেছেন বাইডেন। সংবাদমাধ্যমটির তথ্য মতে, দেশজুড়ে বাইডেন পেয়েছেন ৭ কোটি ৪৮ লাখ ৭২ হাজারের বেশি ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৬ লাখ ২ হাজারের বেশি। আর ইলেকটোরাল কলেজেও বাইডেন ২৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট।

এপির হিসাবে জো বাইডেন জয় পেয়েছেন পেনসিলভানিয়া, নাভাডা, ওয়াশিংটন, অরিগন, ক্যালিফোর্নিয়া, কলোরাডো, নিউ মেক্সিকো, ইলিনয়, ভার্জিনিয়া, নিউ জার্সি, ম্যারিল্যান্ড, নিউ ইয়র্ক, ভারমন্ত, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, কানেকটিকাট, রোড আইল্যান্ড, ডেলাওয়্যার, ডিস্টিক অব কলম্বিয়া, মেইন, মিশিগান, উইসকনসিন এবং অ্যারিজোনায়।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন আইডাহো, ওয়েমিং, ইউটাহ, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, নেব্রাস্কা, ক্যানসাস, ওকলাহোমা, আরকানসাস, লুইজিয়ানা, মিসিসিপি, টেনেসি, কেন্টাকি, ইন্ডিয়ানা, আলাবামা, সাউথ ক্যারোলাইনা, মিসৌরি, ওয়েস্ট ভার্জিনিয়া, মন্টানা, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, আইওয়া এবং লোয়াতে।

এখনো ফল বাকি আলাস্কা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনার। এর মধ্যে জর্জিয়ায়ও জয় পেতে পারেন বাইডেন। সে হিসাবে তার মোট ইলেকটোরাল ভোট দাঁড়াবে ৩০৬ এ।

এদিকে বাইডেনের জয়ে অভিনন্দন জানিয়েছেন দেশ-বিদেশের নেতারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD