বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
যেসব ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভারত

যেসব ক্যাটাগরিতে ভিসা দিচ্ছে ভারত

নিউজ ডেস্কঃ

পর্যটন ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের জন্য অনলাইন ভিসা চালু করেছে ভারতীয় হাইকমিশন। শুক্রবার (০৯ অক্টোবর) ইন্ডিয়ান ভিসার অনলাইন পোর্টালে এ তথ্য জানানো হয়।

ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে। তবে দ্রুতই পর্যটকসহ অন্যান্য ক্যাটাগরিতেও ভিসা চালু করার কথাও জানিয়েছে হাইকমিশন। যেসব ক্যাটাগরিতে ভিসা পাওয়া যাবে সেগুলো হলো- মেডিকেল, ব্যবসা, চাকরি, সাধারণ প্রবেশ, সাংবাদিক, কূটনৈতিক, অফিসিয়াল ও আনঅফিসিয়াল।
উল্লেখ্য, করোনা মহামারি ঠেকাতে সীমান্ত বন্ধসহ প্রতিটা দেশের সাথে ভারতও তার ভিসা বন্ধ করে দেয়। ফলে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে দেশটিতে প্রবেশের সুযোগ। করোনা প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ার ফলেই পুনরায় ভিসা চালু করলো দেশটি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD