সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
রচিত হলো ইতিহাস, শিরোপা জিতল বাংলাদেশ

রচিত হলো ইতিহাস, শিরোপা জিতল বাংলাদেশ

নিউজ ডেস্ক।।
রচিত হলো ইতিহাস, শিরোপা জিতল বাংলাদেশ
কতগুলো বছর এমন একটা দিনের জন্য অপেক্ষা করেছে বাংলাদেশের ফুটবল ভক্তরা? সেই ২০০৩ সালের পর আর শিরোপা জয়ের উল্লাস করতে পারেনি ফুটবল অনুরাগীরা। তবে দীর্ঘ ১৯ বছর পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এনে দিয়েছে এক ঝাঁক দামাল কিশোরী-তরুণী। যাদের বদৌলতে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সেরা দল।
শক্তিশালী ভারত, কিংবা স্বাগতিক নেপালকে হারিয়ে নিজেদের সম্মিলিত শক্তি আর দাঁতে দাঁত চেপে লড়াই করার মানসিকতা দেখিয়ে এবারের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। দশোরথ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাসে মাতে সাবিনা খাতুনের দল।

বাংলাদেশের ফাইনালের জয়ের নায়ক কৃষ্ণা রাণী সরকার। তার জোড়া গোলে বাংলাদেশ নেপালকে বধ করে। বাকি একটি গোল আসে বদলী হিসেবে নামা শামসুন্নাহারের পা থেকে।

ফাইনাল ম্যাচ শুরুর ১৪ মিনিটে শামসুন্নাহার জুনিয়র দুর্দান্ত গোল করেন। মনিকা চাকমার ক্রস থেকে শামসুন্নাহার বাংলাদেশকে লিড এনে দেন। নেপালের জালে বাংলাদেশ দ্বিতীয় গোল জড়ায় ৪২ মিনিটে। মিডফিল্ড থেকে পাওয়া বল কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দিয়ে উল্লাসে মাতেন কৃষ্ণা রাণী সরকার। ২-০ গোলের লিডে বিরতি যায় দু’দল।

বিরতি থেকে ফিরে নেপালি মেয়েরাসমতা আনার সর্বাত্মক চেষ্টা করে। বিশেষ করে ৩০-৪০ মিনিট তারা বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ করে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা দু’টি দারুণ সেভ করেছেন। দ্বিতীয়ার্ধে স্বাগতিক নেপাল অত্যন্ত চাপে রাখে বাংলাদেশকে। সেই চাপের ধারাবাহিকতায় ৭০ মিনিটে আনিতা বেসন্ত নেপালকে গোল করে ম্যাচে ফেরান।

নেপাল আরও এক গোল দিয়ে সমতা আনার চেষ্টা করছিল। তবে ৭৭ মিনিটে কৃষ্ণা রাণীর দ্বিতীয় গোলে জয়ের সুবাস পায় বাংলাদেশ। কৃষ্ণার এই গোলের পর কোচ ছোটনের চিন্তার ভাঁজ কিছুটা কমে। শেষ বাঁশি বাজতেই সেই ভাঁজ উবে গিয়ে মুখের হাসি চওড়া হয়, হাত উঁচিয়ে আকাশ ছুঁতে চান। আর জানান দেন পেরেছি, আমি পেরেছি। তোমাদের চ্যাম্পিয়ন বানাতে পেরেছি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD