শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রমজানের শিক্ষা সমাজের সব স্তর ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক

রমজানের শিক্ষা সমাজের সব স্তর ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক

নিউজ ডেস্ক।।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, রমজানের মহান শিক্ষা সমাজের সব স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক।

পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (২ এপ্রিল) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বছর ঘুরে বরকতময় মাহে রমজান আমাদের মাঝে সমাগত’।

তিনি বলেন, মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় পবিত্র এ মাস। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র মুসলিম উম্মাহ মাসটি পালন করে থাকে।

সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাই অবদান রাখবেন এ প্রত্যাশা করি।’

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপের ফলে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই কমে এসেছে। তবে ভবিষ্যতে সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে তিনি যথাযথ স্বাস্থ্য ও সুরক্ষাবিধি মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আবদুল হমিদ সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসারও আহ্বান জানান।

রমজানের পবিত্রতায় সবার জীবন ভরে উঠুক উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘মহান আল্লাহ আমাদের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন’।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD