রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাজধানীতে সক্রিয় পেশাদার ৫ শতাধিক ছিনতাইকারী

রাজধানীতে সক্রিয় পেশাদার ৫ শতাধিক ছিনতাইকারী

নিউজ ডেস্কঃ
পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইয়ের ঘটনার পর থেকে রাজধানীর ছিনতাই পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবছে পুলিশ। পেশাদার ছিনতাইকারীদের ধরতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতোমধ্যে রাজধানীর থানাওয়ারী ছিনতাইকারীদের তালিকা হালনাগাদ করা হয়েছে। এতে ৫ শতাধিক ছিনতাইকারীর নাম, পিতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা এমনকি কয়েকজনের মোবাইল নম্বরও উল্লেখ করা হয়েছে।

এতে দেখা যায়, রাজধানীতে সবচেয়ে বেশি ছিনতাইকারী তালিকাভুক্ত হয়েছে ভাটারা থানায়। যার সংখ্যা ৩৪ জন। এছাড়া মিরপুর, উত্তরা, শাহবাগ, পুরান ঢাকা এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য রয়েছে।

রাজধানীর সবচেয়ে কম ছিনতাইপ্রবণ এলাকার মধ্যে রাজধানীর উত্তরখান এবং দক্ষিণখান অন্যতম। এ এলাকায় মাত্র ৩ জন ছিনতাইকারীর নাম পেয়েছে পুলিশ। সব মিলিয়ে ঢাকায় তালিকাভুক্ত ছিনতাইকারীর সংখ্যা ৫৮৪ জন। এদের মধ্যে কেউ অজ্ঞান পার্টি, কেউ মলম পার্টি কেউবা সালাম পার্টির সদস্য। ছিনতাইকারীদের একটি বড় অংশ পেশাদার মাদকসেবী হিসাবে পুলিশের তালিকাভুক্ত।

রাজধানীর ছিনতাইকারীদের তালিকা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘সক্রিয় ছিনতাইকারী বলতে যাদেরকে বোঝায় এরকম ৫ শতাধিক ছিনতাইকারীর তালিকা আমাদের কাছে আছে। এরা পেশাদার ছিনতাইকারী। এদের অনেকে নেশার টাকা জোগাড়ের জন্য ছিনতাই করছে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD