শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রাজধানীর প্রবেশ সড়কে তীব্র যানজট

রাজধানীর প্রবেশ সড়কে তীব্র যানজট

‍নিউজ ডেস্ক
ঈদে ঘরমুখো মানুষের চাপে রাজধানীতে প্রবেশ এবং বের হবার সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে ছোট-বড় সব পরিবহন। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

বুধবার (১২ মে) ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকা থেকে হেমায়েতপুর, প্রান্তিক থেকে নবীনগর ও ধামরাইয়ের গাংগুটিয়া এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

এছাড়া নবীনগর-চন্দ্রা সড়কের জিরানী থেকে চন্দ্রা পর্যন্ত ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপেল এলাকায় যানজট লক্ষ্য করা গেছে।

সাভার ট্রাফিক ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বলেন, মঙ্গলবার (১১ মে) বিকেল থেকেই সড়কে যানচলাচল অনেকটাই বেশি। গভীর রাতে একটু স্বাভাবিক থাকলেও বুধবার ভোর থেকে আবারও চাপ বেড়ে গেছে। আমরা চেষ্টা করছি যানজট কমাতে। বেলা বাড়তে বাড়তে সড়কে যানচলাচল স্বাভাবিক হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD