শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রাজাপুরে কিশোর মাদক ব্যবসায়ী গ্রেপ্তাতার

রাজাপুরে কিশোর মাদক ব্যবসায়ী গ্রেপ্তাতার

মোঃ আমির হোসেন, ঝালকাঠি ঃ
ঝালকাঠির রাজাপুরে মো. রাতুল হাওলাদার (১৬) নামে এক কিশোর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তাতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার পুটিয়াখালীর গাজীর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তাতার করা হয়। রাতুল পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের মো. হযরত আলী হাওলাদারের পুত্র।

জানাগেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার পুটিয়াখালীর গাজীর হাট এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় রাতুলকে গ্রেপ্তাতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক মাদক ব্যবসায়ী মো. এনায়েত মুন্সি পালিয়ে যায়। এনায়েত মুন্সি পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামের মো. কাদের মুন্সির পুত্র।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পলাতক এনায়েত মুন্সিসহ দুজনকে আসামি করে মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর ১০)। বৃহস্পতিবার সকালে রাতুলকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD