শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রাজাপুরে গৃহবধুর চুল কর্তনের অভিযোগে মামলা, স্বামী গ্রেপ্তার

রাজাপুরে গৃহবধুর চুল কর্তনের অভিযোগে মামলা, স্বামী গ্রেপ্তার

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে যৌতুকের দাবীতে মোসাঃ নাদিরা আক্তার (১৯) নামে এক গৃহবধুর মাথার চুল কর্তনের অভিযোগে মামলা দায়ের করেছেন। শুক্রবার রাতে গৃহবধুর পিতা মো. চান মিয়া বাদী হয়ে গৃহবধুর স্বামী ও শ্বশুরকে আসামি করে থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ০৭)। পুলিশ রাতেই মামলার প্রধান আসামি গৃহবধুর স্বামী মো. আবু সাইদ ওরফে হাচান (২১) কে গ্রেপ্তার করেছে। নাদিরা আক্তার উপজেলার আরুয়া সোনারগাও গ্রামের মো. চান মিয়ার কন্যা।

মামলা সূত্রে জানাগেছে, এক বছর পূর্বে প্রেমের সম্পর্কে আরুয়া সোনারগাও গ্রামের চাঁন মিয়ার কন্যা নাদিরার সাথে দক্ষিন আঙ্গারিয়া গ্রামের মো. ইদ্রিস আলী হাওলাদারের পুত্র হাসানের বিবাহ হয়। বিবাহের পর থেকেই হাসান বিদেশ যাওয়ার জন্য নাদিরার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবী করে আসছিলেন। ঘটনার দিন শুক্রবার দুপুরে আবারও নাদিরার কাছে যৌতুকের টাকা দাবী করেন। নাদিরা টাকা দিতে অস্বীকার করায় তার হাত-পা বাদিয়া এলোপাথারি ভাবে মারপিট করিয়া শারীরে ফুলা জখমসহ মাথার চুল কর্তন করে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ঐ গৃহবধু ও তার কর্তন করা মাথার চুল উদ্ধার করে পুলিশ।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। অপর আরেক আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD