শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
রাজাপুরে ‘মা’ ইলিশ শিকারের দায়ে ৩ ব্যক্তিকে কারাদন্ড

রাজাপুরে ‘মা’ ইলিশ শিকারের দায়ে ৩ ব্যক্তিকে কারাদন্ড

মোঃ আমির হোসেন, ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুরে ‘মা’ ইলিশ শিকারের দায়ে ৩ ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিবাগত রাতে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো ঝালকাঠি সদর উপজেলার দেউরী গ্রামের মো. রশিদ হাওলাদার (৫০), মো. সৈনিক ফরাজী (২২), পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. মনির হোসেন (২০)।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে, রবিবার দিবাগত রাতে ‘মা’ ইলিশ শিকারের সময় উপজেলার নাপিতের হাট ও পালট এলাকায় থেকে হাতে-নাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার বলেন, ‘মা’ ইলিশ শিকারের অপরাধে রশিদ ও সৈকিকে এক বছর করে ও মনিরকে এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD