শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
রাজাপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক ৩ মাদক ব্যবসায়ী কারাগারে, মোটর সাইকেল জব্দ

রাজাপুরে ৫০ পিস ইয়াবাসহ আটক ৩ মাদক ব্যবসায়ী কারাগারে, মোটর সাইকেল জব্দ

আমির হোসেন,ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির রাজাপুরে মেডিকেলমোড় এলাকা থেকে ৫০ পিস ইয়বা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ বাদি হয়ে আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে তাদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুুলিশ জানায়। এর আগে বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল খুলনা মহাসড়কের মেডিকেল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ। পরে আটককৃতরা হলো উপজেলা সদর ইউনিয়নের তুলাতলা গ্রামের মো. সরোয়ারের ছেলে মো. মাইনুল ইসলাম (১৯), আলগী গ্রামের মো. সেকান্দার ভান্ডারীর ছেলে শফিকুল ইসলাম (২০), মো. ইউনুচ হাওলাদারের ছেলে মো. ইমরান হোসেন (২০)। অভিযানকারী পুলিশ জানিয়েছে, ইমরান হোসেন দীর্ঘদিন থেকে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। অপর দুজন তার সহযোগী। রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত সূত্র নিশ্চিত করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD