বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গণতন্ত্র রক্ষায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে ৩ মাসেও নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি মাগুরা পুলিশ। বিশেষ এজেন্সিকে মামলা দেওয়ার দাবি অডিট ক্যাডারের সোহেল আহমেদের দুর্নীতির পাহাড়: ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও নামে-বেনামে বিপুল সম্পদের অভিযোগ কসবায় ভুয়া জন্ম নিবন্ধনের দায়ে এক মাসের কারাদণ্ড কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত
রাতে বসল আদালত, ধর্ষণ মামলায় জামিনে মুক্ত চার শিশু ম্যাজিস্ট্রেটকে তলব

রাতে বসল আদালত, ধর্ষণ মামলায় জামিনে মুক্ত চার শিশু ম্যাজিস্ট্রেটকে তলব

নিউজ ডেস্কঃ

রাতে বসল আদালত, ধর্ষণ মামলায় জামিনে মুক্ত চার শিশু
হাইকোর্ট।
বরিশালের বাকেরগঞ্জে ধর্ষণের মামলায় আটক চার শিশুকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার রাত ১০টায় বসে বরিশালের শিশু আদালত।

শুনানি নিয়ে ওই শিশুদের জামিন মঞ্জুর করেন বিচারক আবু শামীম আজাদ। রাতেই জামিন আদেশ পাঠানো হয় যশোরের পুলেরহাট কিশোর উন্নয়ন কেন্দ্রে। এরপর রাতেই তাদেরকে সেখান থেকে মুক্তি দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে বাকেরগঞ্জে পাঠানো হয়। এই শিশুদের বয়স ৬ থেকে ৯ বছর।

রবিবার ছয় বছরের প্রতিবেশী মেয়ে শিশুর সঙ্গে বাড়ির পাশের বাগানে খেলছিল ওই চার শিশু। তাদের আসামি করে মঙ্গলবার বাকেরগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে ওই মেয়ে শিশুর বাবা। পরে চার শিশুকে গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশ।

বুধবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকেরগঞ্জ আমলি আদালতের বিচারক এনায়েত উল্লাহ তাদের জামিন না মঞ্জুর করে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। এ বিষয়ে সময় টিভিতে প্রকাশিত প্রতিবেদন রাত ৯টায় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চের নজরে আসে।

এরপরই হাইকোর্ট ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আগামী ১১ অক্টোবর তলব করেন। একই সঙ্গে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই ৪ শিশুকে তাদের অভিভাবকসহ ওই দিন আদালতে হাজির থাকত বলেছেন।

এছাড়া বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে একই দিন সাড়ে ১০টার মধ্যে ভিকটিম শিশুর ধর্ষণ সংক্রান্ত মেডিকেল রিপোর্ট হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া ওই চার শিশুকে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে করে বৃহস্পতিবার রাতের মধ্যে তাদের অভিভাবকের কাছে পৌঁছে দিতে যশোর জেলা প্রশাসককে নির্দেশ দেন হাইকোর্ট।

এরপরই হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান উচ্চ আদালতের ওই আদেশ বরিশালের শিশু আদালতের বিচারক, জেলা প্রশাসক, বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বাকেরগঞ্জ থানার ওসিকে টেলিফোনে অবগত করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD