শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতার উদ্বেগজনকঃ জাতিসংঘ

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতার উদ্বেগজনকঃ জাতিসংঘ

নিউজ ডেস্ক।।
এবার প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলেছে, এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়। বিষয়টির দিকে নজর রাখছে তারা।

মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান। রোজিনা ইসলামকে গ্রেফতারের বিষয় নিয়ে প্রশ্ন করলে তিনি এ কথা বলেন।

মুখপাত্র বলেন, বাংলাদেশে সাংবাদিক গ্রেফতারে গণমাধ্যমে প্রকাশিত বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি স্পষ্টতই উদ্বেগজনক বিষয়।

তিনি বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ কিংবা পৃথিবীর যে কোনো স্থানে হোক।

করোনাকালে বিশ্বের সাংবাদিকরা যে ভূমিকা পালন করছেন, তা আমাদের পর্যবেক্ষণে আছে। তারা যেখানে, যেভাবে কাজ করুন না কেন, কোনো অবস্থাতেই বাধা দেওয়া যাবে না।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD