শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
লকডাউনের দ্বিতীয় দিনে ঢিলেঢালা ভাব, ৪০ মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড

লকডাউনের দ্বিতীয় দিনে ঢিলেঢালা ভাব, ৪০ মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে লকডাউন অমান্য করায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলার সদর উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে বিশেষ লকডাউন চলছে। তবে রোববার লকডাউনের দ্বিতীয় দিনেও প্রথম দিনের মত বিধিনিষেধ মানার ক্ষেত্রে দেখা গেছে ‘ঢিলেঢালা’ভাব। আর তা মানাতেও খুব বেশি কড়াকড়ি দেখা যায়নি। বিশেষ লকডাউনে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও দোকানপাট বন্ধ রাখা ছাড়া জনজীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।

রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪০টি মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করে জেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে নোয়াখালী জেলা পুলিশ।

রোববার (৬জুন) সন্ধ্যা পৌনে সাতটার দিকে নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সংক্রমণ রোধে লকডাউনের দ্বিতীয় দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে দিনব্যাপী ৬টি টিম অভিযান চালিয়ে ৪০ মামলায় ৩৩ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করে। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়েছে। অবাধ চলাচল নিয়ন্ত্রণ করতে সিএনজিচালিত অটোরিকশাগুলোকে সর্বোচ্চ দুজন যাত্রী পরিবহনে কঠোর নজরদারি করা হচ্ছে।

এ ছাড়াও সাধারণ মানুষকে আরোপিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। অন্যথায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার বিষয়েও প্রচারণা চালানো হয়। করোনা সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ নিশ্চিতকরণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল করোনা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে সাতদিনের লকডাউন ঘোষণা করেন। রোববার ছিল ওই লকডাউনের দ্বিতীয় দিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD