সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
লকডাউন বাড়ছে, গণপরিবহন চালু হচ্ছে না

লকডাউন বাড়ছে, গণপরিবহন চালু হচ্ছে না

নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাস প্রতিরোধে ১৬ মে পর্যন্ত দেয়া চলমান লকডাউন আরো এক সপ্তাহ বাড়ছে। সেই সঙ্গে গণপরিবহন চালুর কোন সিদ্ধান্ত আসছে না বলে জানা গেছে।

শনিবার (১৫ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি জানান, করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ অর্থাৎ, ২৩ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল রবিবার (১৬ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ হবে বলে তিনি জানান।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামীকাল রোববার শেষ হওয়ার কথা। এ পরিস্থিতিতে প্রতিমন্ত্রী জানান, পরিস্থিতির বিবেচনায় ও ভারতের অবস্থা দেখে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই বিধি-নিষেধ বাড়ানো হচ্ছে। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন।

ফরহাদ হোসেন বলেন, এখন যেমন ভাবে বিধিনিষেধ চলছে, তেমন করে আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। কাল এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হতে পারে। এই বিধি-নিষেধের মধ্যে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। দোকান-পাট শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এপ্রিলের শুরুতে দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যায়। এ পরিস্থিতিতে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধি-নিষেধ দেওয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতার কারণে পরে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়।

এর মেয়াদ শেষ হয় ২১ এপ্রিল মধ্যরাতে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে সেটি দুই দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। এবার আরেক দফায় বাড়ছে লকডাউন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD