শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
লাগবে না ভিসা ! বিশ্বের এই ১৬টি দেশে অনায়াসেই ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা

লাগবে না ভিসা ! বিশ্বের এই ১৬টি দেশে অনায়াসেই ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা

কলকাতা প্রতিনিধি
রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ভারতীয় পাসপোর্ট বিশ্বের অনেক দেশগুলির তুলনায় হয়তো ততোটা শক্তিশালী নয় ৷ কিন্তু ভারতীয় পাসপোর্ট হোল্ডারদের জন্য কোনও ভিসা লাগে না এমনও ১৬টি দেশ রয়েছে বিশ্বে ৷ ওই ১৬টি দেশই ভারতীয়দের জন্য ‘ভিসা ফ্রি ’ দেশ ৷ পাশাপাশি ভারতীয়দের ‘ভিসা অন অ্যারাইভাল’ দেয় বিশ্বের ৪৩টি দেশ ৷ এবং ৩৬টি দেশে ভারতীয়দের জন্য ই-ভিসার সুবিধা রয়েছে ৷ এমনটাই সম্প্রতি জানিয়েছেন, কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ ৷ কেন্দ্রীয় সরকার চেষ্টায় রয়েছে, যাতে ভারতীয়দের জন্য আরও বেশি সংখ্যক দেশে ভিসা-ফ্রি এবং ভিসা অন অ্যারাইভাল ট্রাভেলের ব্যবস্থা করা সম্ভব হয় ৷ এতে অবশ্যই লাভবান হবেন ভারতীয়রা ৷ বিদেশে যাতায়াতও অনেকাংশে সহজ হবে ৷ ভিসা পেতে কোনও সমস্যা হবে না ৷ যেসমস্ত দেশগুলি ভারতীয়দের জন্য ভিসা-ফ্রি বা যেতে কোনও ভিসা লাগে না ৷ সেগুলি হল- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দুই দেশ বার্বেডোজ ত্রিনিদাদ ও টোব্যাগো ৷ গ্রেনাডা- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অত্যন্ত সুন্দর এই দেশ পর্যটকদের কাছে বরাবরের আকর্ষণ ৷ ডমিনিকা- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আরও একটি দুর্দান্ত দ্বীপরাষ্ট্র ৷ সার্বিয়া- ইউরোপের একমাত্র দেশ ৷ যেখানে ভারতীয়দের ঢুকতে কোনও ভিসা লাগে না ৷ পূর্ব ইউরোপের এই দেশে রাজধানী বেলগ্রেড ছাড়াও আরও অনেক সুন্দর শহর এবং গ্রাম রয়েছে বেড়ানোর জন্য ৷ মরিশিয়াস- আফ্রিকা মহাদেশের অন্তর্গত এই সুন্দর দ্বীপে ভারতীয়দের জন্য এখনও ভিসা ফ্রি এন্ট্রির সুবিধা রয়েছে ৷ সামোয়া- ছবির মতো সুন্দর দ্বীপরাষ্ট্র সামোয়া ৷ এখানে ভারতীয়দের যেতে লাগবে না কোনও ভিসা ৷ ছোট্ট এই দ্বীপে জনসংখ্যা অত্যন্ত কম ৷ ওশিয়ানিয়ার অন্তর্গত এই দ্বীপরাষ্ট্রে তাই ঘুরে আসার কথা ভাবতেই পারেন ৷ সেনেগাল- পশ্চিম আফ্রিকার এই দেশে যেতে ভারতীয়দের লাগে না কোনও ভিসা ৷ আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত সেনেগালের রাজধানী-সহ আরও বিভিন্ন শহরগুলি ট্যুরিস্টদের খুবই পছন্দের জায়গা ৷ রয়েছে নেপাল, ভুটান ৷ নিউ আইল্যান্ড (Niue Island)- দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অত্যন্ত ছোট এই দ্বীপরাষ্ট্র ৷ নিউজিলান্ডের থেকে খুব বেশি দূরে নয় এই দ্বীপ ৷ বিশ্বের অসাধারণ প্রবাল দ্বীপগুলির মধ্যে এটি অন্যতম ৷ মন্টসেরাট- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অন্তর্গত আরও একটি দেশ ৷ মন্টসেরাট যদিও এখনও স্বাধীন দেশ নয় ৷ এটি ব্রিটিশ ওভারসিস টেরিটরির মধ্যে পড়ে ৷ এই দ্বীপের ব্ল্যাক-স্যান্ড (কালচে বালি) বিচ, কোরাল রিফ ও ক্লিফগুলি পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ ৷ সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস হং কং- ভারতীয়দের কাছে সিঙ্গাপুর বা দুবাইয়ের মতোই বেড়ানোর জন্য বরাবরের অত্যন্ত পছন্দের দেশ হল হং কং ৷ মলদ্বীপ- হানিমুন কাপলদের জন্য পারফেক্ট ডেস্টিনেশন ৷ পরিবার নিয়ে ঘুরে আসার জন্যও অত্যন্ত সুন্দর দ্বীপরাষ্ট্র তাছাড়া হাইতি ৷

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD