শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
লাদেনের সাক্ষাৎকার নেয়া সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই

লাদেনের সাক্ষাৎকার নেয়া সাংবাদিক রবার্ট ফিস্ক আর নেই

ছবি সংগৃহীত।।
নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক ডেস্কঃ বরেণ্য ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক আর নেই। শুক্রবার ডাবলিনের বাসায় স্ট্রোক করার পর হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আইরিশ টাইমস জানিয়েছে, আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের সেইন্ট ভিনসেন্ট হাসপাতালে রবার্টকে ভর্তি করানো হয়েছিল। রবার্ট ফিস্ক মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিকতার জন্য বেশি পরিচিত। ১৯৭০ এর দশক থেকে তিনি মধ্যপ্রাচ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন।

রবার্ট ফিস্ক সবশেষ দি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় কাজ করেছেন। কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ রিপোর্ট করে আসছিলেন তিনি।

বিবিসির প্রতিবেদন বলছে, ১৯৭০-এর দশক থেকে ফিস্ক মধ্যপ্রাচ্য বিষয়ে সাংবাদিকতা শুরু করেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনা ও সমস্যা নিয়ে লেখালেখির জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। আবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পশ্চিমা পররাষ্ট্রনীতি নিয়ে তার তীব্র সমালোচনা বিতর্কেরও কারণ হয়েছিল।

দীর্ঘ সাংবাদিকতায় তিনি লেবাননের গৃহযুদ্ধ, আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন, ইরানের বিপ্লব, সাদ্দামের কুয়েতে আগ্রাসন, বলকান সংঘাত ও আরব বসন্ত নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহ করেছেন। তিনি আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনেরও সাক্ষাৎকার নিয়েছেন।

পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ব্রিটিশ সংবাদপত্রের বৈদেশিক প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতা করেছেন বলকান, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন যুদ্ধ নিয়ে।

২০০৫ সালে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস লিখেছিল– ব্রিটেনের বৈদেশিক প্রতিবেদকদের মধ্যে রবার্ট ফিস্কই সম্ভবত ‘সবচেয়ে বিখ্যাত’।

১৯৪৬ সালে দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের কেন্ট কাউন্টির মেইডস্টোন শহরে জন্মগ্রহণ করেন ফিস্ক। পরে তিনি আয়ারল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করে ডাবলিনের কাছে ডলকিতে বসবাস শুরু করেন।

ফিস্কের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগেন্স। ব্রিটেনের দৈনিক ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাসহ দেশটির প্রায় সব গণমাধ্যম ফিস্কের মৃত্যুতে শোক জানিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD