শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
লেখক আলী ইমাম আর নেই

লেখক আলী ইমাম আর নেই

নিউজ ডেস্ক।।

শ্বাসযন্ত্রের নানান সমস্যা ও নিওমোনিয়ায় বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আলী ইমাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

প্রখ্যাত লেখক, শিশুসাহিত্যিক, সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

কবি ইমরান পরশ গণমাধ্যমকে জানান, আজ সোমবার (২১ নভেম্বর) বিকেলে ধানমন্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

শ্বাসযন্ত্রের নানান সমস্যা ও নিওমোনিয়ায় বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আলী ইমাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম তার। লিখেছেন ৬শ’র বেশি বই। শিশু-কিশোরদের জন্যই ছিল বেশিরভাগ লেখালেখি।

২০০৪-০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক ছিলেন। এরপর কর্মজীবনের শেষদিকে কয়েকটি স্যাটেলাইট টিভি চ্যানেলের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেন।

শিশুসাহিত্যে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার পেয়েছেন আলী ইমাম। এরমধ্যে ২০০১ সালে একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১২ সালের শিশু একাডেমি সাহিত্য পুরস্কার বিশেষভাবে উল্লেখযোগ্য।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD