শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
শনাক্ত-মৃত্যুতে ভারতের বিশ্বরেকর্ড

শনাক্ত-মৃত্যুতে ভারতের বিশ্বরেকর্ড

ছবিঃ সংগৃহীত
রাজশ্রী কলকাতা।।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে। একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন। মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বিশ্বের কোনো দেশ করোনায় একদিনে এত বেশি সংখ্যক আক্রান্ত ও মৃত্যু দেখেনি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ১০ লাখ ৭০ হাজার ৮৫২ জন। মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ১৫১ জন।

স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, এর আগে এমন অবস্থা কখনো দেখেননি তারা। ভারতে এখন যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে তার গতি যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি। ভারতে এমন পরিস্থিতি চলমান থাকলে যুক্তরাষ্ট্রও পেছনে পড়ে যাবে। করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় ভারতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাসে ভারতে করোনাভাইরাস পরিস্থিতি আরও ভয়ংকর রূপ নেবে। এসময়ে একদিনে মৃত্যুর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। সংক্রমণও হবে রেকর্ড পরিমাণ।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৪০ জন। এ রোগে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ৯২০ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD