শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কসবায় ব্যাংকার্স ফোরামের ১ম বর্ষপূর্তি উদযাপন টিডিএসে দ্বিতীয়বারের মতো “জিয়া ক্রিকেট টুর্নামেন্ট” অনুষ্ঠিত কসবাসহ বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযান প্রায় ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে স্বাধীনতার ঘোষককে নিয়ে সেমিনার আয়োজন বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই
শহীদদের মাগফিরাত কামনায় শহীদ মিনারে কোরআন খতম

শহীদদের মাগফিরাত কামনায় শহীদ মিনারে কোরআন খতম

আমির হোসেন ঝালকাঠিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে মাটিতে কলাগাছ পুঁতে তৈরি করা হয় শহীদ মিনার। সেখানে রাত ১২টা ১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় যুবকরা। পরে রোববার ফজর নামাজ শেষে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীরা সেখানে কোরআন খতম করেন।

ওই মাদরাসার শিক্ষক হাফেজ মো. ফুয়াদ হোসেন মাদ্রাসার ৩৫জন শিক্ষার্থী নিয়ে সেখানে হাজির হন। তারা সবাই জুতা খুলে প্রবেশ করে গোল হয়ে দাঁড়িয়ে যান শহীদ মিনারের ৩ দিকে। ৩০ পারা কোরআন ভাগ করে ৩০ জনের হাতে দেয়া হয়। ৩০মিনিটের মধ্যে তাদের পুরো কোরআন পড়া শেষ হয়।

এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে আয়োজক সংগঠনটির সভাপতি, সম্পাদক, স্থানীয় ইউপি সদস্যসহ যুবকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD