বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
শিল্পকলা একাডেমির পরিচালক হলেন মিমি

শিল্পকলা একাডেমির পরিচালক হলেন মিমি

ছবি: সংগৃহীত
বাকের সরকার বাবর।।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন নব্বই দশকের নন্দিত অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।

উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ১১ নভেম্বর আফসানা মিমিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে সৈয়দা মাহবুবা করিমকেও পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আফসানা মিমি ও সৈয়দা মাহবুবা করিমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তবে তারা কোন বিভাগের পরিচালক হবেন, সেটা এখনও নির্ধারণ করা হয়নি।

এদিকে দায়িত্ব পেয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আফসানা মিমি। তিনি বলেন, অনেক বড় দায়িত্ব। সঠিকভাবে যেন দায়িত্ব পালন করতে পারি সেই চেষ্টা অবশ্যই করব। সেইসঙ্গে সবার সহযোগিতা চাই৷

হুমায়ুন আহমেদ রচিত কালজয়ী নাটক ‘কোথাও কেউ নেই’ দিয়ে পরিচিতি লাভ করেন আফসানা মিমি। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছেন। ‘চিত্রা নদীর পাড়ের’ মতো কালজয়ী সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD