শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
শীতে ত্বক ও চুলের সুরক্ষায় খাবেন যেসব খাবার

শীতে ত্বক ও চুলের সুরক্ষায় খাবেন যেসব খাবার

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ
এখন শীতকাল চলছে। এ সময় অনেকের ত্বক শুষ্ক, খসখসে হয়ে ফেটে যায়। চুলেও রুক্ষতা দেখা দেয়। এ সময় ত্বক ও চুলের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি কিছু যত্নের প্রয়োজন পড়ে।

ভিটামিন ই সমৃদ্ধ তেল ত্বক ও চুলের শুষ্কতা দূর করতে সাহায্য করে। তবে বাজারে পাওয়া বিভিন্ন তেলে রাসায়নিক অনেক উপাদান মেশানো থাকে। সেক্ষেত্রে ত্বক ও চুলে এই ভিটামিন পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ভিটামিন ই সমৃদ্ধ খাবার গ্রহণ। ভিটামিন ই ফ্রি র‌্যাডিকেলের সঙ্গে লড়াই করে এবং ত্বকের শুষ্কতা, রোদে পোড়া দাগসহ, বয়সজনিত নানা ধরনের সমস্যা কমায়। পুষ্টিবিদদের মতে, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই গ্রহণের ফলে অক্সিডেটিভ স্ট্রেস প্রতিরোধ হয়, সেই সঙ্গে ত্বক ও চুলের স্বাস্থ্যও ভালো থাকে।

ভিটামিন ই সমৃদ্ধ যেসব খাবার খেলে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকে-

কাজুবাদাম: পুষ্টিবিদদের মতে, রাতভর ৫ টি বাদাম ভিজিয়ে রাখার পর সকালে খোসা ছাড়িয়ে খেলে ত্বকে সজীবতা বাড়ে। এছাড়া সকালের নাস্তায় সিরিয়ালের সাথে কিংবা এমনিতেও কাজুবাদাম খেতে পারেন। এটি ভিটামিন ই’য়ের দারুণ উৎস।

পালং শাক: পালং শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই থাকে। শীতের এ শাকটি বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা যায়। শীতে ত্বক ও চুল ভালো রাখতে নিয়মিত খাদ্যতালিকায় এ শাকটি রাখতে পারেন।

অ্যাভোকাডো: সবুজ রঙের এই ফলটি অল্প মিষ্টিযুক্ত। পুষ্টিগুণের কারণে বাইরের দেশে এটি খুবই জনপ্রিয়। আজকাল দেশেও এ ফল পাওয়া যায়। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে যা শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া এটি ভিটামিন ই’য়েরও একটি ভালো উৎস।

সূর্যমুখীর বীজ: আকারে ছোট হলেও সূর্যমুখীর বীজে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই পাওয়া যায। হালকা নাস্তা হিসেবে এটি সকালে চায়ের সঙ্গে খেতে পারেন। এছাড়া ওটমিল, সিরিয়াল, প্যানকেকের সঙ্গে মিশিয়েও এটা খাওয়া যায়।

চীনাবাদাম: চীনাবাদাম খেতে পছন্দ করেন না, এমন মানুষ খুব কমই আছেন। এটি পুষ্টিগুণেও ভরপুর একটি খাবার। নিয়মিত চীনাবাদাম খেলে হৃদরোগ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া এটি স্মৃতিশক্তি বাড়াতে ও রক্তের শর্করা নিয়ন্ত্রণেও সহায়তা করে। চীনাবাদাম ভিটামিন ই এরও দারুন একটি উৎস। বিভিন্ন খাবারের সঙ্গে কিংবা এমনিতেও এই বাদামটি নিয়মিত খেলে ত্বক ও চুল ভালো থাকে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD