বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা
শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

শুরু হলো আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্কঃ
ঢাকায় শুরু হয়েছে ৭ দিনব্যাপী আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব ১৪তম আসর। উৎসবটি চলবে আগামি ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩টি ভেন্যুতে ৩৭টি দেশের ১৭৯টি শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে উৎসব জুড়ে।

শনিবার বিকেলে শাহবাগের কেন্দ্রীয় সরকারির গণগ্রন্থাগার চত্বরে ছিল ১৪তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ-২০২১-এর উদ্বোধন। চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উৎসবটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মিলনায়তনের বাইরে উদ্বোধনী সংগীত, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের পর শওকত ওসমান মিলনায়তনে ছিল প্রদীপ প্রজ্বলন।

প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশমাতৃকাকে এগিয়ে নিতে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা আশাবাদী, এই উৎসব থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে।

শিশুদের এই উৎসব আয়োজন করছে শিশুরাই। বিষয়টিতে নিজের মুগ্ধতার কথা জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিয়েছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের অনুষ্ঠান সম্পাদক রায়ীদ মোরশেদ মনন, উৎসবটির বিস্তারিত তুলে ধরেন উত্সব পরিচালক ফারিহা জান্নাত মিম।

রোববার থেকে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বেলা ১১টা, বেলা ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায়—মোট ৪ বার চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। উৎসবটির সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত। মুখে মাস্ক থাকলেই সেটি প্রদর্শনীর টিকিট হিসেবে গণ্য হবে বলে জানায় আয়োজকরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD