রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
শেখ কামালের খেলাধুলা ও সংস্কৃতির দিকে বেশি নজর ছিল: প্রধানমন্ত্রী

শেখ কামালের খেলাধুলা ও সংস্কৃতির দিকে বেশি নজর ছিল: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।
ফাইল ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল যদি বেঁচে থাকতো, তাহলে এ দেশের যুবসমাজের জন্য সে আরো অনেক কাজ করে যেতে পারত। কারণ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতির দিকে তার বেশি নজর ছিল।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী ও শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শহীদ কামাল অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতো। তার নিজের কোনো চাওয়া-পাওয়া ছিল না। ক্রীড়া ও সংস্কৃতির প্রতি তার দুর্বলতা ছিল। খেলাধুলা ও সংস্কৃতির উন্নয়নে সে সবসময় ব্যস্ত থাকতো। কোথায় এই চলার পথে তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছিল। তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়। অর্থ সম্পদের প্রতি তার কোন লোভ লালসা ছিল না। খেলাধুলা ও সংস্কৃতি নিয়েই সে পড়ে থাকতো।

উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট এর পূর্বে আমি আর রেহানা জার্মানিতে ছিলাম। সেসময় কামালের সঙ্গে টেলিফোনে কথা হল। আমি তাকে বললাম তোমার জন্য কি নিয়ে আসব। সে আমাকে বলল আমার খেলোয়াড়দের জন্য বুট নিয়ে আসলেই হবে। আমার কিছু লাগবেনা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD