শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

. স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯শে মার্চ) সকাল সোয়া ১০টার দিকে গণভবন থেকে শরীয়তপুরের জাজিরায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সেনানিবাস উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, কারো সঙ্গে যুদ্ধ নয়, তবে বহিঃশত্রু আক্রমণ করলে আমরা যেন প্রতিহত করতে পারি। সেভাবেই গড়ে তোলা হয়েছে সশস্ত্র বাহিনীকে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুতে যান চলাচল শুরু হলে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। উন্নয়ন হবে এসব এলাকার মানুষের। তাদের জীবনযাত্রায় পরিবর্তন আসবে।

উল্লেখ্য, মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD