শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
শেষ পর্যন্ত মমতার মুখেই বিজয়ের হাসি

শেষ পর্যন্ত মমতার মুখেই বিজয়ের হাসি

ফাইল ছবি

রাজশ্রী, কলকাতা।।

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে তৃণমূলের জয়ের পর আজ রোববার সন্ধ্যায় দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, ‘এবার আমাদের প্রথম কাজ হবে করোনা মোকাবিলা করা।’

মমতা আজ সন্ধ্যায় তাঁর কালীঘাটের দপ্তরে বলেছেন, এই জয়ের জন্য তিনি প্রথমেই অভিনন্দন জানান রাজ্যবাসীকে। তাদের আশীর্বাদেই তৃণমূল এবার বিপুল ভোটে জয়ী হয়েছে। এ জয় বাংলার জয়, বাংলার মানুষের জয়। এই জয় ভারতবর্ষের মানুষকে বাঁচিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ২২১ আসনে জয়ের। আমরা এখন জয়ের পথে ২১৫টি আসনে।’

বিজ্ঞাপন

মমতা বলেন, ‘এবার সত্যিই খেলা হয়েছে। আর সেই খেলায় আমরা জিতেছি। তাই আমি গ্রামের বিভিন্ন ক্লাবকে ৫০ হাজার ফুটবল উপহার দেব। কেন্দ্রীয় সরকারের কাছে বিনা মূল্যে ভ্যাকসিন চাইব। না দিলে আন্দোলনে নামব।’ তিনি বলেন, ‘করোনার কারণে এখন বিজয় উৎসব নয়। করোনা গেলে আমরা কলকাতার ব্রিগেডে বিজয় উৎসব করব।’

সর্বশেষ খবরে রাজ্যের ২৯২টি আসনের মধ্যে তৃণমূল জিতছে অথবা জিততে চলেছে ২১৫টি আসনে। আর বিজেপি জিতছে অথবা জিততে চলেছে ৭৫টি আসনে। সংযুক্ত মোর্চা মাত্র একটি আসনে। তাই আমাদের এই বিপুল বিজয় মেনে নিয়ে আমাদের এই রাজ্যের উন্নয়নে ব্রতী হতে হবে। রাজ্যবাসীর কাছে আমাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করতে হবে। মনে রাখতে হবে এই বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমরা জিতেছি। এই জয়কে আমাদের ধরে রেখে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD