সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সংবাদমাধ্যম গুলোকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে: খাদ্যমন্ত্রী

সংবাদমাধ্যম গুলোকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে: খাদ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
নিউজ ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংবাদ মাধ্যমগুলোকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রাজনীতিবিদ, প্রশাসন ও সরকারে অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের প্রতিদ্বন্দ্বী না, বলেও দাবি করেছেন তিনি ।

গতকাল শুক্রবার রাত ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব দাবি করেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংবাদ মাধ্যমগুলোকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু এর আগে সেটা ছিল না। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন তাহলে সমাজের লোকেরা যারা অন্যায় করে, আমি মনে করি তারা অন্যায় থেকে দূরে থাকবে। তাদের দৃষ্টি সরিয়ে নেওয়ার প্রয়াস পাবে।’

তিনি বলেন, ‘নওগাঁর অনেক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। গুটি কয়েক মিডিয়া ছাড়া উন্নয়নের কোনো সংবাদ তুলে ধরা হয় না। মনে হয় যেন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সরকারে যারা থাকে তাদের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী না। সর্বদা সহযোগিতা করতে সদা প্রস্তুত আছি। তবে সেটা হতে হবে বস্তুনিষ্ঠ।’

সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের নিজেদের মধ্যের দ্বন্দ্ব ভুলে সবাইকে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে বুকে টেনে নিয়ে এগিয়ে যেতে হবে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD