মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ আল্লামা গোলাম হাক্কানী পীর সাহেব (র) আমার শ্রদ্ধাভাজন উস্তাদ কসবায় প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটি শিক্ষা কর্মকর্তার কাছে হস্তান্তর,শিক্ষার উন্নয়নে কাজের প্রত্যাশা কসবা ব্যাংক সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ
আখাউড়ায় দুই বছরের শিশুকে ভাড়াটিয়া বাসিন্দা অপহরণ করে মুক্তিপণ দাবি

আখাউড়ায় দুই বছরের শিশুকে ভাড়াটিয়া বাসিন্দা অপহরণ করে মুক্তিপণ দাবি

নিডস নিউজ ডেক্সঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিফাত মোল্লা নামে দুই বছরের এক শিশুকে ভাড়াটিয়া বাসিন্দা অপহরণ করে মুক্তিপণ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে শিশুটিকে আদর করার ছলে মায়ের কোল থেকে নিয়ে পালিয়ে যায় ভাড়াটিয়া এক দম্পতি বাসিন্দা। পরে মুঠোফোনে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় বলে থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। আখাউড়া পৌর শহরের দেবগ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আখাউড়া থানার ওসি। শিশুটিকে উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান ওসি রসুল আহম্মদ নিজামী। অপহৃত শিশু সিফাত পৌরশহরের দেবগ্রামের শিপন মোল্লার ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ফারুক মিয়া (৪০) ও রূপা বেগম (৩২) নামে দুজন দম্পতি পরিচয়ে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের খলিলুর রহমানের বাড়িতে এক বছর যাবত ভাড়াটিয়া হয়ে বসবাস করছে।
পাশের বাড়ির বাসিন্দা হিসেবে প্রায়ই শিপনের ঘরে যাওয়া-আসা এবং শিপনের শিশুসন্তান সিফাতকে আদর যত্ন করত ওই ভাড়াটিয়া দম্পতি। রোববার দুপুরে আদর করার ছলে শিশু সিফাতকে মায়ের কোল থেকে নিয়ে আসে রূপা। এক সময় সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায় ওই ভাড়াটিয়া দম্পতি। দীর্ঘক্ষণ পর্যন্ত সিফাতকে নিয়ে ফিরে না আসায় সম্ভ্যাব্য সব স্থানে খোঁজখবর নিয়ে সিফাত ও ভাড়াটিয়া দম্পতির সন্ধান পায়নি তারা। পরে ভাড়াটিয়া দম্পতির মুঠোফোনে কল করলে অপরপ্রান্ত থেকে কল রিসিভ করে শিশুটিকে নিয়ে ওরা চট্টগ্রামে চলে যাচ্ছে- পেতে হলে ৫ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়।
এ ঘটনায় শিশু সিফাতের পিতা শিপন মোল্লা আখাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার সকালে আখাউড়া থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় অপহৃত শিশুর বাবা শিপন মোল্লা বলেন, পাশের বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা এক বছর যাবত বসবাস করছে। ওই দম্পতির কোনো সন্তান ছিল না, আমার সিফাতকে আদর যত্ন করত। প্রায়ই আমার শিশুসন্তানকে ওরা নিয়ে যেত। বিশ্বাস করে দিয়ে দিতাম। এখন বুঝলাম ওরা অপহরণকারী চক্র।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD