শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
কসবায় ২৪ ঘণ্টা মানসম্মত চিকিৎসাসেবার প্রত্যয়ে মডেল হসপিটালের যাত্রা জাতিসংঘ সাধারণ পরিষদে জিয়াউর রহমান ও খালেদা জিয়া: বাংলাদেশের কূটনৈতিক চিন্তা, জাতীয় স্বার্থ ও বৈশ্বিক অবস্থানের পাঠ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্ববাঙালি সংসদ শারদ সম্মাননা পেলেন ৯ গুণীজন মাগুরার নিখোঁজ রত্নাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলা অন্য কোনো এজেন্সি বা সংস্থায় হস্তান্তর দাবি ট্রাফিক স্কুলে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন সবার আগে বাংলাদেশ শীর্ষক টিডিএসে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত কসবায় ব্যাংকার্স ফোরামের বিদায় বরণ সংবর্ধনা অনুষ্ঠান এবং উপদেষ্টা মন্ডলী গঠন আরএমপিতে ফয়জুল কবিরের নেতৃত্বে জনবান্ধব পুলিশিংয়ের নতুন দিগন্ত দাকোপের বাজুয়ায় আব্দুল মান্নান খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন কসবায় অবৈধ ড্রেজিংবিরোধী অভিযান, ২টি ড্রেজার ধ্বংস ও ১ লাখ টাকা জরিমানা
সরাইলে ৫০০ টাকায় বিক্রির পর ঝোপে মিলল শিশুর মরদেহ আটক ৩

সরাইলে ৫০০ টাকায় বিক্রির পর ঝোপে মিলল শিশুর মরদেহ আটক ৩

বিশেষ প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর আট বছরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের নোয়াহাটি এলাকার একটি ঝোপ থেকে বুধবার সকালে উদ্ধার হয় মরদেহ।

এ ঘটনায় আটক করা হয় শিশুর প্রতিবেশী রিমি আক্তারসহ তিনজনকে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমি শিশুটিকে ৫০০ টাকায় বিক্রি করার কথা জানিয়েছেন।

শিশুটির বাড়ি সৈয়দটুলা গ্রামে। স্বজনরা জানায়, গতকাল মঙ্গলবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ওসি কবির জানান, রিমির বাড়িতে শিশুটির আনাগোনা ছিল। তাই তাকেই স্থানীয়রা প্রথমে সন্দেহ করে। রিমিকে আটক করা হলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৫০০ টাকার বিনিময়ে হোসেনের কাছে তাকে বিক্রি করে দেন।

রিমির দেয়া তথ্যে হোসেনকে খুঁজতে গিয়ে তার বাড়ির পাশের ঝোপে শিশুটির মরদেহ পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে আটক করা হয় হোসেন ও তার সহযোগী জামিলকে।

ওসি কবির হোসেন বলেন, ‘শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার কানে দুটি দুল ছিল, সেটি পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর পুরো ঘটনা জানা যাবে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD