শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বেগম খালেদা জিয়ার স্মরণে টিডিএসে খোলা হয়েছে শোক বই বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ট্রাফিক স্কুলে দোয়া মাহফিল স্কুল অব লিডারশিপ এর আয়োজনে দিনব্যাপী পলিটিক্যাল লিডারশিপ ট্রেনিং এন্ড ওয়ার্কশপ চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিডিএসে দোয়া মাহফিল সব্যসাচী লেখক, বিজ্ঞান কবি হাসনাইন সাজ্জাদী: সিলেট থেকে বিশ্ব সাহিত্যে কসবায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরন ৭ই নভেম্বর: সিপাহি-জনতার অভ্যুত্থান এখন কবি আল মাহমুদের সময় দৈনিক ঐশী বাংলা’র জাতীয় সাহিত্য সম্মেলন ১৭ জানুয়ারি-‘২৬ ঢাকার বিশ্ব সাহিত্যকেন্দ্রে অনুষ্ঠিত হবে
সাংবাদিক রোজিনার হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 

সাংবাদিক রোজিনার হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত 

রাকিব মাহমুদ, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি 

সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ বুধবার(১৯মে)শাহজাদপুর প্রেসক্লাবের উদ্যোগে শাহজাদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতার ও হেনস্তার প্রতিবাদে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বুধবার সকাল ১১ টায় শাহজাদপুর প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় ঘন্টা ব্যাপী চলে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী।এতে অংশ নেয় উপজেলার সকল গনমাধ্যমকর্মী। শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতার এর তীব্র নিন্দা জানায় এবং তাকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়।

উল্লেখ্য যে, রোজিনা ইসলাম প্রথম আলোর একজন খ্যাতিসম্পন্ন অনুসন্ধানী সাংবাদিক। সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে আটক করেন পরে রোজিনা ইসলামকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোজিনা ইসলামকে ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




raytahost-demo
© All rights reserved © 2019
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD